1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে জামায়াত ও এর অঙ্গ সংগঠনের সমাবেশে জনতার ঢল
September 23, 2026, 3:32 pm
Title :
মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার

কোটচাঁদপুরে জামায়াত ও এর অঙ্গ সংগঠনের সমাবেশে জনতার ঢল

  • Update Time : শুক্রবার, আগস্ট ৯, ২০২৪
  • 442 Time View

আশরাফুল আলম, আগামীর দর্পণ।

৭জন সমন্বয়কারীদের গঠিত কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ই আগষ্ট সোমবার। প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দীর্ঘ ১৬ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলাম ও এর অঙ্গ সংগঠনের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । প্রশাসনের কোন বাধা ছাড়াই

শুক্রবার (৯ আগষ্ট) বিকাল ৩টার সময় পৌর শহরের মেইন বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা একত্রিত হয়ে জনসমুদ্র পরিণত হয়। সবাই ছিল আনন্দমুখর পরিবেশে। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামের আমির আজিজুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর এবং ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর -মহেশপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। দেশে নেতৃত্ব প্রদানকারী ছাত্র জনতাকে ধন্যবাদ দিয়ে তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার কবল থেকে দেশ রক্ষা হয়েছে, তাই ১৫ বছর পর আমরা আবারো এই স্থানে সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ। বর্তমান দেশে অস্থির পরিস্থিতির মধ্যে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এখন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। অন্তর্বতীকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশবাসীর প্রতি আমরা বারবার আহ্বান জানিয়ে আসছি কোনো দুষ্কৃতিকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সবশেষে কোটা আন্দোলনে শাহাদাত বরণকারী আবু সাঈদ ও মুগ্ধ সহ সবাই কে জাতীয় শহীদের মর্যাদার দাবী জানান। কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওঃ মোঃ আঃ হাই কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারী, ঝিনাইদহ। মাওলানা মোঃ তাজুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মোঃ মোয়াবিয়া হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মহেশপুর উপজেলা জামায়াতের আমীর ও কেএমএইচ সরকারি কলেজের সাবেক ভিপি ফারুক হোসেন, কোটচাঁদপুর কোটা আন্দোলনের সমন্বয়কারী হাফেজ আবু সাঈদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, থানা শিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সাবেক বলুহর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, সাবেক কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুজ্জামান টিটো, সাবেক দোড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আজগর আলী, এলাঙ্গী ইউনিয়নের শাহাবুদ্দিন, ১২ নং আজমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খাঁন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST