1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে বাসের ধাক্কায় ১জন নিহত
August 9, 2026, 5:58 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় ১জন নিহত

  • Update Time : রবিবার, অক্টোবর ১, ২০২৩
  • 397 Time View

কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় এইচ এস সি পরিক্ষার্থী শাকিল বিশ্বাসের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের আরাবি ড্রাগ হাউজের সামনে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় মামলা করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবার।

প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, শনিবার দুপুর যখন ১২ টা বাজে এ সময় জীবননগর থেকে ছেড়ে আসা সিজান পরিবহন আর একই দিক থেকে পানি বোঝাই ভ্যান নিয়ে আসছিল রিগ্যান পানির এস আর শাকিল বিশ্বাস। এ সময় বাসটি পিছন থেকে সজোরে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে প্রাথমিক চিকিৎসা দেন।তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়টি নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, যশোরে শাকিল এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কোটচাঁদপুরের জগন্নাথপুর গ্রামের লিটন বিশ্বাসের ছেলে শাকিল বিশ্বাস (১৯) সে কোটচাঁদপুর সরকারী কেএমএইচ ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থী। তার আর একটা মাত্র পরীক্ষা দেয়া বাকি আছে। তাঁরা দুই ভাই বোন। শাকিল পরিবারের বড় ছেলে।

রিগ্যান পানির মালিক রিগ্যান বলেন, ৩ মাস হল শাকিল আমার পানির বিক্রির এস আরের কাজ করছেন। শনিবার সকালে কারখানা থেকে পানি নিয়ে বিক্রি করতে বের হয়। পথিমধ্যে কোটচাঁদপুর চক্ষু হাসপাতালের সামনে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

এ ব্যাপার কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। মৃতের লোকজন থানায় আসছে জানতে পারলাম। তারা মামলা করলে, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST