1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত 
June 24, 2026, 4:09 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

কোটচাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত 

  • Update Time : রবিবার, মার্চ ২৬, ২০২৩
  • 826 Time View

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫শে মার্চ) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার উছেন মে”র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজ সেবা অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার অশিত বরণ পাল, শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী, সমবায় অফিসার তাহমিনা আক্তার হিরা, প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি নজরুল ইসলাম, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুলাহ বাশার প্রমুখ।

এ সময় ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠান টি সঞ্চালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার। সে সময় শিক্ষক, বীর মুক্তি যোদ্ধা, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

২ responses to “কোটচাঁদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ”

  1. gate io says:

    At the beginning, I was still puzzled. Since I read your article, I have been very impressed. It has provided a lot of innovative ideas for my thesis related to gate.io. Thank u. But I still have some doubts, can you help me? Thanks.

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://accounts.binance.com/sl/register?ref=P9L9FQKY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST