November 10, 2026, 8:48 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ন এর সাবিনা’র আর্তনাদ

  • Update Time : Monday, March 25, 2024
  • 561 Time View

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া.

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়ন এর সাফদারপুর গ্রামের কাউন্সিল পাড়ার সাবিনা খাতুন স্বামী জামির হোসেন বাঁচতে চায়। এমনটায় করে কাতরাচ্ছে বিছানায় শুয়ে। দু-চোখের পানি গড়িয়ে পড়ছে ভিজে যাচ্ছে মাথার বালিশ।কান্নার সাথে আশ পাশের প্রতিবেশীরাও ফেলছেন চোখের পানি।স্বামী পরিত্যক্ত সাবিনা পরের বাসা বাড়িতে কাজ করে দুমুঠো ভাত নিয়ে এসে দুই সন্তানের ভরণপোষণ করতেন। ঘরে দু সন্তান তাতে রয়েছে বৃদ্ধ মা। বাসা বাড়ির কাজের ফাঁকে মাঠে ঝাল পটল তুলে সেই টাকা দিয়ে মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করাচ্ছেন সাবিনা। ভাগ্যের নির্মম পরিহাস গত মার্চের ১ তারিখে মশা তাড়াতে আগুন জ্বালিয়ে ধুয়ার ব্যবস্থা করেন ঘোয়াল ঘরে সেই আগুনে অসাবধানতাবশত কাপড়ে লেগে ঝলসে যায় কোমরের নিচ থেকে দুই পা।চিৎকার দিয়ে বাঁচতে চাইলে ছুটে আসেন প্রতিবেশি নবেরন নেছা সহ কয়েকজন।নবেরন নেছা জানান ছুটে আসলেও ততক্ষণে দুই পা ঝলসে যায়। গ্রাম থেকে চাঁদা তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে জরুরী ভাবে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর প্রতিবেশীরা চাঁদা তুলে বাড়ি নিয়ে আসে।এখন বিছানায় শুয়ে পোড়া ঘায়ের যন্ত্রণায় সারাদিন শুধু কাঁদে। কন্যা সন্তান ও বৃদ্ধ মায়ের মুখে কি তুলে দেবে না নিজে ওষুধ কিনে খাবে।একমাত্র কাজের মানুষ সাবিনা আজ মৃত্যু যন্ত্রণায় বিছানায় শুয়ে কাতরানো তার ভাগ্যের নির্মমতা। প্রতিবেশীরা জানান যদি কোন রিদয়বান মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতো তাহলে চিকিৎসা সেবা নিলে স্বাভাবিক জীবন ফিরে পেত।তুলে দিতে পারতো কন্যা ও বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো ভাত। সাহায্যের জন্য যোগাযোগ রোগীর স্বজনের মোবাইল নম্বর ০১৯৮৫-৮৫৬৬৩৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST