November 10, 2026, 8:51 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

কোটচাঁদপুর উপজেলা শাখা জামাতের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, October 5, 2024
  • 463 Time View

কোটচাঁদপুর প্রতিনিধি।

ঝিনাইদহহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ইঅক্টোবর) শনিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহরের দুধসরা রোডে আল ফালাহ ইসলামি সেন্টার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে।উপজেলা জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় জামায়াতের মিডিয়া ব্যক্তিত্ব মোঃ শাহাবুদ্দিন খাঁন এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মহেশপুর ঝিনাইদহ ৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন আপনারা সাংবাদিক জাতির দর্পণ।বিগত সৈরশাসন আমলে আপনাদের কন্ঠরোধ করা হয়েছে। সত্য তুলে ধরলেই সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের সহ খুন গুম করা হয়েছে। এখন থেকে আপনারা সত্যটা তুলে ধরবেন আপনাদের সাথে আমরা আছি।আপনাদের সাথেই থেকে সমাজ থেকে মাদক চাঁদাবাজ সন্ত্রাসী দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে তাদের কে উৎখাত করা হবে। আপনারা আমাদের সাথে থাকলে সঠিক সংবাদ পরিবেশন করা হলে সমাজ থেকে সকল দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে বলে মনে করি। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মোঃ রেজাউল ইসলাম সহ কর্মরত সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST