1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
‌খিলপাড়ায় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ
October 6, 2026, 6:08 am
Title :
চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর বিশ্ব প্রাণী দিবস: জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষার চালিকাশক্তি এবং শিক্ষকের ভূমিকা ‌খিলপাড়ায় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ জীবননগরের হাসাদাহ বাজারে অবৈধভাবে দোকান উচ্ছেদের অভিযোগ নিরপেক্ষ, পরিমাপের দাবি ভুক্তভোগী পরিবারের নওগাঁয় অসময়ে আমের জমজমাট বাজার নওগাঁর মান্দায় মেম্বার পদপ্রার্থীর সঙ্গে এক হিন্দু রমনীর অসামাজিক অবস্থায় গ্রেফতার বসুন্ধরা সিটিতে STUNNING-এর বিশেষ ফ্যাশন শো

‌খিলপাড়ায় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ

  • Update Time : সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  • 20 Time View

 মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার ডেঙ্গুর প্রকোপ থেকে ইউনিয়নের সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা এবং মশার কামড় থেকে বাঁচতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর চাটখিল উপজেলা ৯নং খিলপাড়া ইউনিয়নের ডোবা খাল বিলে মশার ওষুধ ছিটানো ও বাসিন্দাদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) ইউনিয়নের খিলপাড়া বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯নং খিলপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসিন উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবু হানিফ। ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছ আহমেদ হানিফ, পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তপদার, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন, খিলপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি কেফায়েত মাওলানা। আরো বক্তব্য রাখেন খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান বাবর, যুগ্ম আহবায়ক সাইফুল আজম জগলু, বোরহান উদ্দিন, মাহমুদুল হাসান শান্ত,শাহাবুদ্দিন, সদস্য কাউছার হামিদ মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক রাছেল পাটোয়ারী প্রমুখ। খিলপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ বলেন নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের দিক নির্দেশনায় তিলপাড়া ইউনিয়নে মশার ওষুধ ছিটানো ও সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় অতিথিগণ খিলপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকা প্রয়োজন। এ জন্য ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST