November 10, 2026, 8:53 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • Update Time : Saturday, April 8, 2023
  • 590 Time View

 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় গলায় ফাঁস দিয়ে হাবিবুল্লা ওরফে আলিফ উদ্দিন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেন।

শুক্রবার(৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৩ নং আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের কৈ পাড়া এলাকায় নিহতের (নানা) আব্বাস আরেফিন এর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহত হাবিবুল্লাহ ওরফে আলিফ পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার কল্যাণী গ্রামের হান্নানের বড় ছেলে।পুলিশ,নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাবিবুল্লাহর বাবা হান্নান একজন মানসিক রোগী। তখন থেকেই হাবিবুল্লাহ নানা আব্বাস আরেফিনের বাড়িতেই তার পরিবার নিয়ে বসবাস করতো। হাবিবুল্লাহ গত কয়েক বছর থেকে ঢাকায় স্ত্রীকে নিয়ে গার্মেন্টসে চাকুরী করত। কয়েক দিন আগেই বাড়িতে আসে হাবিবুল্লাহ। খোঁজ নিয়ে জানা যায় গরুর গোশত খাবার নিয়ে ঘটনাটি ঘটে। হাবিবুল্লা ইফতার করার পর নানীকে বলে মোক গোশত দিয়া ভাত দে নানী বলে গোশত তো নাই ভাই শেষ হয়ে গেছে এই কথা শুনে হাবিবুল্লাহ রাগ করে বাড়ি থেকে বের হয়ে খড়ি রাখার ঘরে গোলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। নানী ইফতারের পর খুঁজতে গেলে দেখতে পায় খড়ি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে হাবিবুল্লাহ এক পর্যায়ে নানী চিৎকার করলে আশেপাশের মানুষ চলে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ওসি তদন্ত তাওহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের ঝুলন্ত মরদেহ নিচে নামিয়েছে পুলিশ। নানীর কাছ থেকে গোশত না পেয়ে অভিমান করে গলায় রশি দিয়ে ফাঁস দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন হলেও পরিবারের দাবির প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য, মহিলা সদস্যার সাথে আলোচনা পূর্বক লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সর্বশেষ এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST