1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দরে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করলেন এ এইচ মাহামুদ আলী এমপি পি
May 25, 2026, 11:11 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিরিরবন্দরে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করলেন এ এইচ মাহামুদ আলী এমপি পি

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩
  • 413 Time View

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রার্থমিক বিদ্যালয় ২০২৩ ফটুবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন দিনাজপুর ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, “মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট’র আয়োজন করায় কোমলমতি ছেলে মেয়েরা খেলছে এবং এধরনের খেলা থেকে ভালো ভালো খেলোয়াড় তৈরী হচ্ছে। বাংলাদেশ এমন জায়গায় পৌছেছে আমাদের সকলের গর্ব করা উচিত, আমাদের সবার আনন্দ করা উচিত। আমাদের ছেলেদের টিম ও মেয়েদের টিম ভালো খেলছে। আমরা সার্ফ গেমস্, এশিয়ান গেমস্ খেলছি। অলিম্পিক গেমস্ এ জয়লাভ করছে আমাদের খেলোয়াড়রা। এই সব খেলোয়াড়দের উৎসাহ দিলে তারা আরো ভালো খেলবে”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, চিরিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিমুল ইসলাম, ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন, পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান নুর এ কামাল, বিআরডিবি চেয়ারম্যান আজিম উদ্দীন গোলাপ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তরু বালা, চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখাল রঞ্জন রায়, প্রমুখ।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST