1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন শ্রী জ্যোতিশ চন্দ্র রায়
August 8, 2026, 6:18 am
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন শ্রী জ্যোতিশ চন্দ্র রায়

  • Update Time : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩
  • 597 Time View

চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন শ্রী জ্যোতিশ চন্দ্র রায়

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিশ চন্দ্র রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিরিরবন্দর ও খানসামা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার (২২ অক্টোবর) বিকালে চিরিরবন্দর থেকে পূজামন্ডব পরিদর্শন শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাবেক ব্যাক্তিগত নিরাপত্তা সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলার শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিশ চন্দ্র রায়। এরপর তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তিনি বলেন, “সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে চিরিরবন্দর ও খানসামা। আর এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে চিরিরবন্দর ও খানসামা উপজেলায় বিদ্যমান বলেই ধর্ম যার যার উৎসব সবার- এই রীতিতে আমরা এগিয়ে চলছি”।

সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

শ্রী জ্যোতিশ চন্দ্র রায় বলেন, আমাদের দেশের সরকার দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষের মাঝে এখন স্বস্তি নিশ্চিত হয়েছে। বর্তমানে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং সামর্থ্য আছে বলেই প্রতি বছর দূর্গাপূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যথায় এটি হতো না”।

সকলের উদ্দেশ্যে শ্রী জ্যোতিশ চন্দ্র রায় বলেন, ‘আমাদের দেশেকে কোন ধর্মাবলম্বী বা কোন সম্প্রদায়ের সেটি কখনো বিবেচনা করা হয়না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। সেভাবেই সবাই মিলেমিশে একাকার। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। সামনের নির্বাচনে এই কথাগুলো সবাইকে বিবেচনায় রাখতে হবে।

পরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাবেক ব্যাক্তিগত নিরাপত্তা সহকারী, বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলার শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিশ চন্দ্র রায়, চিরিরবন্দর ও খানসামা উপজেলার আরও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


এসময় তাঁর সাথে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব লীগসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST