1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে পানি পানের সময় শ্যালোমেশিনের মধ্যে চলে গেল ওড়না, মুহুর্তেই শেষ ছোট্ট মরিয়
June 24, 2026, 12:57 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

জীবননগরে পানি পানের সময় শ্যালোমেশিনের মধ্যে চলে গেল ওড়না, মুহুর্তেই শেষ ছোট্ট মরিয়

  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪
  • 440 Time View

মোঃ মুনাইম ইসলাম, ্ভ্রাম্যমান প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার যাদবপুরে শ্যালোমেশিনে ওড়না পেছিয়ে মরিয়ম খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩১ মার্চ) ইফতারের পূর্বে বাড়ির পাশে এ দূর্ঘটনা ঘটে।মরিয়ম খাতুন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মাঝেরপাড়ার মুদি ব্যবসায়ী হাফিজুর রহমানের মেয়ে। দুই ছেলে-মেয়ের মধ্যে মরিয়ম ছিল বড়। এক মাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন বাবা-মা।স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, পানি পান করার সময় শিশু মরিয়মের গলায় থাকা ওড়না শ্যালোমেশিনের ইঞ্জিনের মধ্যে পেচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মরিয়ম। দুই ভাই বোনের মধ্যে মরিয়ম ছিল বড়। একমাত্র মেয়েকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশাবুল ইসলাম মিল্টন বলেন, বাড়ির পাশে বেরো ধান ক্ষেতে শ্যালোমেশিনযোগে পানি (সেচ) দেয়া হচ্ছিল। সেখানে শিশু মরিয়মসহ তার সহপাঠিরা খেলছিল।এসময় শ্যালোমেশিনের মুখ ঠেকিয়ে পানি পান করার সময় ওড়না শ্যালোমেশিনের মধ্যে ঢুকে গেলে শিশু মরিয়ম কয়েকপাক ঘুরে ছিটকে দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরিয়মকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ বিষয়ে জানতে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসানের সরকারি নাম্বারে কল করা হলে তিনি রিসিভ করেননি বলে জানা যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST