1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
June 24, 2026, 5:35 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

জীবননগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫
  • 250 Time View

ওমর ফারুক জীবননগর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ এখলাছুর রহমান রাসেল ও জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল হাসান মোঃ আবু তালেব ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফ আলী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন খাঁন খোকন সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন মোঃ শাহজাহান কবীর, সভাপতি জীবননগর পৌর বিএনপি

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ সিনিয়র সহ-সভাপতি, জীবননগর উপজেলা বিএনপি,মোঃ তাজুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি, জীবননগর পৌর বিএনপি,মোঃ শাহজাহান সেক্রেটারী, জীবননগর উপজেলা বিএনপি,মোঃ শামসুজ্জামান ডাবলু সেক্রেটারী,জীবননগর পৌর বিএনপি,মোঃ মঈন উদ্দীন (ময়েন) যুগ্ম সাধারণ সম্পাদক,জীবননগর উপজেলা বিএনপি,মোঃ শফি উদ্দীন যুগ্ম সাধারণ সম্পাদক, জীবননগর পৌর বিএনপি,মোঃ আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক,জীবননগর উপজেলা বিএনপি,মোঃ নাসির ইকবাল ঠান্ড সাংগঠনিক সম্পাদক, জীবননগর পৌর বিএনপি,মোঃ শাহজাহান আলী সাংগঠনিক সম্পাদক, জীবননগর পৌর বিএনপি প্রমুখ।

র‍্যালিটি জীবননগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে জীবননগর মুক্তমঞ্চে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্ম, বর্ণ ও গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST