1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে নারী প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্বান্ত এক সরকারী কর্মকর্তা
August 9, 2026, 2:07 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

ঝিনাইদহে নারী প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্বান্ত এক সরকারী কর্মকর্তা

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
  • 307 Time View

আবুল কালাম ঝিনাইদহঃ

ঝিনাইদাহে নারী প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হওয়ার পথে আব্দুল মান্নান(৬০) নামে একজন সরকারি কর্মকর্তা। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আংশিক বলিদাপাড়া গ্রামের মৃত মমরেজ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা পরিষদে এ,ও হিসেবে কর্মরত আছেন। আক্রান্ত আব্দুল মান্নান বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সি এ থাকা অবস্থায়  সদর থানার গয়েশপুরের সেলিনা পারভিন( ৫০)(পিতাঃ মোতালেব মুহুরি) এর  সাথে বন্ধুর স্ত্রীর সুবাদে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে পারিবারিক ভাবে সক্ষতা গড়ে ওঠে। এ সম্পর্কের কারণে সে আমার বাড়িতে আসা-যাওয়া করতো। ঝিনাইদহ সদর থানার ১২৬ নং গয়েশপুর মৌজার থেকে সাত শতক জমি রেজিস্ট্রি করিয়া দিবে বলে ৫৬০০০০০(ছাপ্পান্ন লক্ষ) টাকা নেয়। এরপর সে মনে মনে  জমি না দেওয়ার দূরভীসন্ধি আঁটে এবং কম্পিউটারে ফটোশপের মাধ্যমে আমার এবং তার (সেলিনা পারভিনের) অশ্লীল ছবি তৈরি করে এবং  আমার বাড়িতে সাংবাদিক পাঠিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে মান-সম্মানের ভয় দেখিয়ে ৪৯০০০০(চার লক্ষ নব্বই হাজার)  টাকা নেয়।পরবর্তীতে আবার আমার নামে ডিসি অফিসে, ইউএনও অফিসে অভিযোগ করে চাকরি যাওয়ার ভয় দেখিয়ে ৬১০০০০(ছয় লক্ষ দশ হাজার) টাকা নেয়।সে এ যাবত সর্বমোট ৬৭০০০০০ (সাতষট্টি  লক্ষ) টাকা আমার কাছ থেকে নিয়েছে। কষ্টার্জিত এই সকল অর্থ হারিয়ে এখন আমি দিশেহারা হয়ে পড়েছি। নারী প্রতারকের এই খপ্পর  থেকে বাঁচতে এবং লুটকৃত সমুদয়  অর্থ পুনরুদ্ধারে প্রশাসনসহ সরকারের দৃষ্টি  আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST