1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী মহুলের মিষ্টি বিতরণ
August 9, 2026, 7:54 am
Title :
রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থী মহুলের মিষ্টি বিতরণ

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪
  • 360 Time View

জাহাঙ্গীর আলম ,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয় লাভ করায় মিষ্টি বিতরণ করেছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ৮ জানুয়ারী (সোমবার) বিকেলে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজয়ী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের আমন্ত্রন জানানো হয়। শুভেচ্ছা বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানান। আগামী ৫ বছর সকলের পাশে থেকে সেবা করার আশ্বাস দেন। তিনি আরও বলেন আমি আপনাদের কল্যাণে কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করবো। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে মিষ্টি বিতরণ করা হয়। নানা শ্রেণী পেশার নানা বয়সী মানুষ মিষ্টি মুখ করেন। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনে ১১ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঈগল প্রতিক নিয়ে ১ লাখ ৩৬ হাজার ৭’শ ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে তাহজীব আলম সিদ্দিকী সমি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২০৭ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST