1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা
June 24, 2026, 4:06 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • Update Time : বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
  • 473 Time View

স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মোঃ মিজানুর রহমান মাসুম ও কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে শিবলী নোমানী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহ সদরে মিজানুর রহমান মাসুম আনারস প্রতীকে ৫০ হাজার ৭ শ‘ ৪৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিন্দ্বদ্বী জে,এম রশীদুল আলম দোয়াত কমল প্রতীকে ৪৩ হাজার ১ শ‘ ৭০ ভোট পেয়েছেন। অপর দিকে কালীগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে শিবলী নোমানী ৪২ হাজার ৬ শ‘ ৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান ৫ হাজার ২ শ‘ ৭২ ভোট ভোট পেয়েছেন। এছাড়া ঝিনাইদহ সদরে ভাইস চেয়ারম্যান উড়োজাহাজ প্রতীকে এনামুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতি প্রতীকের বর্ষা হিজরা, কালীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন নির্বাচিত হন। উল্লেখ্যঃ এবারের নির্বাচনে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রতিদ্বন্দ্বীতা করেছিল। ঝিনাইদহ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে দুই উপজেলায় ৩৪ টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স ও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আসনার সদস্য উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST