November 10, 2026, 8:50 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

দুমকিতে পল্লী বিদ্যুৎ অফিসে অচলাবস্থা, সেবা বন্ধের মুখে

  • Update Time : Thursday, September 11, 2025
  • 636 Time View

মোঃ নাসির উদ্দিন জুয়েল পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসে কার্যত অচলাবস্থা বিরাজ করছে।

অফিসের মোট ২৬ জন জনবল থেকে ২২ জন কর্মচারী গণছুটিতে থাকায় অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

ফলে বিদ্যুৎ সেবা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অফিসে উপস্থিত থাকলেও স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন প্রকৌশলী ও ইনচার্জ মোঃ ইমরান হোসেন। তিনি জানান,আমার অফিসে মোট ২৬ জনের মধ্যে শুধু একজন ক্যাশিয়ার, একজন ড্রাইভার ও একজন ক্লিনার কর্মরত আছেন। বাকি ২২ জনই গণছুটিতে রয়েছেন।

আমি নিজেও অসুস্থ থাকায় অফিস চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।”

প্রশাসনিক নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“গণছুটি বাতিল করে পুনরায় অফিস চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন নির্দেশনা পাইনি।

জানা গেছে, ৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যান। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মতো দুমকির সাব-জোনাল অফিসেও বিদ্যুৎ সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST