1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার
August 9, 2026, 5:01 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • 133 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাট থানায় দায়েরকৃত একটি সাইবার অপরাধ মামলায় অশ্লীল ও নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বাসিন্দা জনাব শাফিরুল ইসলাম থানায় অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার মেয়ের নগ্ন ও অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে নওগাঁ জেলা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সাইবার তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর একটি বিশেষ পুলিশি দল টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করে। গত ৮ জুন ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলিফ হোসেন (৩২), পিতা- আজহারুল ইসলাম, গ্রাম- চরবিরসিংহ, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মোবাইল ফোনে মামলার ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিওসহ আরও কয়েকজন নারীর আপত্তিকর ছবি ও ভিডিওর তথ্য-প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের সঙ্গে পরিচয় গড়ে তুলে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করত। পরবর্তীতে এসব ব্যবহার করে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করত। পুলিশের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল এবং বিকৃত মানসিকতা থেকে এসব অপরাধ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে পর্নোগ্রাফি, সাইবার হয়রানি ও অনলাইনভিত্তিক সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST