1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
September 24, 2026, 11:32 am
Title :
যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
  • 425 Time View
  • রিজওয়ান হোসেন পত্নীতলা প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উদ্দীপনা সৃষ্টির লক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে নওগাঁ জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ফেরদৌস।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা শিক্ষকের কথা শুনবে অভিভাবকদের নির্দেশ মেনে চলবে। ১০ বা ২৫ হাজার টাকা, ক্রেষ্ট, সনদ পত্র এটি তোমাদের অনুপ্রেরণা এখানে শেষ নয়, অনেক বড় হতে হবে, এদেশের ভবিষ্যত কর্ণধার তোমাদেরই হতে হবে, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে এ জন্য  সুশিক্ষা অর্জন তোমাদের করতে হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার কনক রায় এর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির ও নওগাঁ জেলার কৃতি সন্তান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অফিসার তৌফিক ইরফান ঘাটনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইদুর রহমান, নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাশির।অনুষ্ঠানের শুরতে পলাশবাড়ী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীর হৃদয় ছুঁয়ে যাওয়া মধুর সুরে কোরআন তেলাওয়াত ও গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী অরুণ কুমার গীতা পাঠ করেন এবং  সভাপতির সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গাঙ্গুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী অরুন কুমার ও গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় এর সুমাইয়া খাতুন সহ এসএসসি ও এইচএসসি সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST