1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা
August 8, 2026, 3:13 pm
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

  • Update Time : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 119 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, মাদক একজন ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি। বাল্যবিবাহ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান তিনি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা, সাইবার বুলিং এবং মোবাইল ব্যাংকিং জালিয়াতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। বিশেষভাবে তিনি শিক্ষার্থীদের অনলাইনে ব্যক্তিগত ও অতি ব্যক্তিগত ছবি কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন এবং কোনো ধরনের সাইবার হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় তিন শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নকারী কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাবেয়া খাতুন। তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান। সভা শেষে শিক্ষার্থীরা সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST