1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার 
September 22, 2026, 1:18 pm
Title :
নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার 

  • Update Time : রবিবার, মার্চ ২৪, ২০২৪
  • 573 Time View

মো: ইয়াসিন আরাফাত নড়াইল প্রতিনিধি :

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে দু’টি পরিবার। শুক্রবার (২২ মার্চ) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শনিবার (২৩ মার্চ) লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৃষিজীবি দু’টি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিঃস্ব পরিবার দু’টি ঘুরে দাঁড়াতে এখন সরকারি সহায়তার দাবি জানিয়েছে। এবিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST