November 10, 2026, 4:10 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

নরসিংদীতে পিকাপ সিএনজি সংঘর্ষে নিহত ১

  • Update Time : Sunday, January 29, 2023
  • 1051 Time View

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলার রায়পুরায় পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১। রবিবার (২৯ জানুয়ারি) রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে মাহমুদাবাদ গ্রামের ডাক্তার বাড়ি এলাকার পাশে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক খোরশেদ আলম(৪৫) নিহত ও এক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহত সিএনজি চালক খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক যাত্রী। স্থানীয়রা জানায়, সিএনজিটি ভৈরব থেকে আসতেছিল হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়।

হাইওয়ে পুলিশ জানায় ‘ নরসিংদী থেকে ছেড়ে আসা একটি পিকাপ ভৈরব যাবার পথে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা বারৈচা গামী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।’এই সংঘর্ষে পিকাপের সামনের অংশ এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক নিহত মারা যান । সিএনজিতে থাকা আহত এক যাত্রীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিএনজি যাত্রীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

এ ঘটনার পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ যানযট নিরসনে কাজ করে। সকাল ৯ টায় গাড়ি দুটো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন,” সকালে সরক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ী দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকেই পিকাপের চালক পলিয়ে যায় । এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST