November 10, 2026, 5:44 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

  • Update Time : Wednesday, May 22, 2024
  • 450 Time View

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি

৩য় ধাপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। বুধবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।সুমনের কর্মী সমর্থক ও সূত্রে জানা গেছে, বুধবার সুমন মিয়া তালা প্রতীক এর জন্য রায়পুরা চরাঞ্চলে গনসংযোগ এ যান। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌছালে প্রতিপক্ষ প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে মুখোমুখি হয়। তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলাগুলি হয়। এসময় রুবেল সমর্থীতদের হামলায় গুরুতর আহত হন তালা প্রতীকের প্রার্থী মো: সুমন মিয়া। তখন চরাঞ্চল থেকে পুলিশী প্রহরায় আহত অবস্থায় সুমনকে অ্যাম্বুলেন্সে করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। তার মৃত্যুতে গোটা রায়পুরায় থমথমে অবস্থা বিরাজ করছে। মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাৎক্ষনিকভাবে এ ঘটনার ব্যাপারে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST