1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নিষিদ্ধ সংগঠন ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ
August 8, 2026, 2:14 pm
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

নিষিদ্ধ সংগঠন ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ

  • Update Time : শনিবার, জুন ১৩, ২০২৬
  • 198 Time View

ঢাকায়

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা, সীমান্তে অবৈধ পুশইন এবং অভিযুক্ত ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ব্যস্ত সড়কে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সীমান্তে অবৈধ পুশইন বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল অপরাধ ও অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে। পরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে। কর্মসূচিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST