1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বাসনার বহ্নিশিখা
September 22, 2026, 11:36 pm
Title :
বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন

বাসনার বহ্নিশিখা

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩
  • 823 Time View
বাসনার বহ্নিশিখা
দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী
অগণিত জনপদ পৃথিবী জুড়ে
শহর-বন্দর-গ্রাম থরে বিথরে।
সারি সারি অট্টালিকা, কুটির অশেষ
জ্বলিতেছে প্রাণদীপ, নিভিছে নিমেষ।
কোথাও বা নিবু নিবু, কোথাও নিঃশেষ
কান্না-হাসির খেলা চলে, নির্বিশেষ।
মাতা-পিতা পরিজন প্রতিগৃহে বাস
প্রেম-প্রীতি-ভালোবাসা চলে বারোমাস।
বিরহ-মিলন আছে, আছে জরা-ব্যাধি
দুঃখে-সুখে ভবলীলা চলে নিরবধি।
“বীরভোগ্যা বসুন্ধরা” কে করিছে ভোগ
কারে দেয় সাজা সেই জরা-ব্যাধি-রোগ?
না হোক সুখের দিনে, দুঃখভরা রাতে
থাকিতে ইচ্ছা করি অভাগার সাথে।
ধরণীর প্রতিগৃহে ইচ্ছা হয় যেতে
আনন্দ-বেদনায় থাকিতাম মেতে।
আপামর প্রতিজনে নমি বারংবার
আমারে গ্রহণ করো আলয়ে তোমার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST