1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়ায় মাহমুদ হাসান খান বাবুকে জীবননগর উপজেলা বিএনপির শুভেচ্ছা
April 19, 2026, 4:53 pm
Title :
নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক। নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে জাহিদ খানের তীব্র প্রতিবাদ নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা সীতাকুণ্ডে আবুল খায়েরে ডাকাতি

বিজিএমইএ সভাপতি নির্বাচিত হওয়ায় মাহমুদ হাসান খান বাবুকে জীবননগর উপজেলা বিএনপির শুভেচ্ছা

  • Update Time : সোমবার, জুন ৯, ২০২৫
  • 472 Time View

মোঃ মুনাইম হোসেন,(চুয়াডাঙ্গা) প্রতিনিধি; বিজিএমইএ’র সভাপতি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং জেলার কৃতি সন্তান মাহমুদ হাসান খান বাবুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জীবননগর উপজেলা বিএনপি। রোববার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাহমুদ হাসান খান বাবুর নিজ গ্রামের বাড়ি আন্দুলবাড়ীয়ায় গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপজেলা বিএনপি নেতারা বলেন, মাহমুদ হাসান খান বাবু শুধু চুয়াডাঙ্গার নয়, গোটা দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প খাতের অন্যতম সম্ভাবনাময় নেতৃত্ব। তার এই অর্জন চুয়াডাঙ্গাবাসীর জন্য গর্বের, আর জীবননগর উপজেলা বিএনপি এই অর্জনে আনন্দিত ও গর্বিত। নেতারা আরও বলেন, তার নেতৃত্ব দেশের শিল্প উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST