1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার
September 22, 2026, 7:40 pm
Title :
নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি

বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩
  • 565 Time View

কামাল হোসেন,বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানা এবং মাদকসহ ১৪ জন আসামী কে গ্রেফতার করেছেন পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার বেনাপোল পোর্ট থানা এলাকার কয়েকটি গ্রামে এ অভিযান চলে। এসময় দীর্ঘদিন পলাতক থাকা বিভিন্ন মামলার ১২ জন পরোয়ানাভুক্ত আসামি ও ইয়াবা-গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো, বেনাপোল এলাকার রশিদের ছেলে মো. রানা (২২), মো. সামছুর রহমান (৪৯), মো. আক্তার হোসেন (২৮), মো. বেল্লাল (২৫), মো. আনিচুর রহমান (৪৫), মো. ইনছান আলী (৪৬), মোছাঃ হনুফা বেগম (৫০), মো. ময়েন উদ্দিন (১৮), মো. ইমরান হোসেন (২৪), মো. রহমত (৪৮), আঃ হাকিম (৫৫), আসলাম মোল্লা (৩৮) সর্ব থানা বেনাপোল পোর্ট।

এসময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বড় আঁচড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আবুবক্কর (২৫) ও ২৫০ গ্রাম গাঁজা সহ দক্ষিন বারপোতা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে মো. জাহিদ হাসান (৩৫) কে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, সংগীয় ফোর্স নিয়ে কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন পলাতক আসামি গ্রেফতার করি। এদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে দুইজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের বিশেষ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST