1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজা সহ ২ যুবক আটক,মাদক মামলায় কোর্টে প্রেরণ 
August 8, 2026, 11:20 am
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজা সহ ২ যুবক আটক,মাদক মামলায় কোর্টে প্রেরণ 

  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩
  • 455 Time View

 

মোঃসাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে ইয়াবা ও গাঁজা সহ ২ যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়ন ও চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক হৃদয় কুমার চাকলাদার সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬ জুন শুক্রবার বিকালে দেউলা ইউনিয়নের ঝিটকা ৪ নম্বর ওয়ার্ড থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো রুবেল (২৫) এবং ১৭ জুন শনিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভা থেকে ২০ গ্রাম গাঁজা সহ সাগর চন্দ্র দে(১৮) গ্রেফতার করা হয়।সাগর চন্দ্র দে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের এবং মোঃ রুবেল বোরহানউদ্দিন উপজেলার রামকৈশব এলাকার বাসিন্দা বলে জানা গেছে।বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,গত শুক্রবার বিকালে ও আজ শনিবার সকালে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ ২ জনকে আটক করে শনিবার দুপুরে মাদক মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST