
মোঃ শাহাদাৎ হোসেন, স্টাফ রিপোর্টার:
শেখ হাসিনা পালিয়েছে খালেদা জিয়া পলায়না: বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক,
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির র্ধম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নতারা।
ছাত্রজনাতার অভ্যুথানে দেশ ছেরে পালিয়েছেন কিন্তু খালেদা জিয়া কখনো পালাননি। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে মহেশপুরের যাদবপুর ইউনিয়নে কৃষক দল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুরুজ সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তব্য দেন মহেশপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন মেহেদী হাসান রনি।
সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহেশপুর উপজেলার সভাপতি মেহেদী হাসান রনি বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু বলেন খালেদা জিয়াকে কারাগারে পয়জন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলো শেখ হাসিনা ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুরুজ সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মহেশপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক মহেশপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাজী ফয়সাল সাধারণ সম্পাদক আব্দুল আল বাবু, আরো অনেকে।
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করে নলছিটি উপজেলা কৃষক দল।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply