
আগামীর দর্পণ ডেস্কঃ
২০২৪-২৫ ইং অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহেশপুর ঝিনাইদহের বাস্তবায়নে কৃষক সংগঠন পর্যায়ে অবহিত করণ,পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫ নং শ্যামকুড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড গুড়দাহে ইউনিয়নের কৃষক সংগঠনের প্রায় শতাধিক কৃষকদের উপস্থিতিতে অত্র মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহেশপুর উপজেলা কৃষি অফিসার, ইয়াসমিন সুলতানা।
বিশেষ অতিথি, সাবরিনা মুজাইন নাবিলা(কৃষি সম্প্রসারণ অফিসার)।উপসহকারী কৃষি অফিসার হাবিবুর রহমান হাবিব ও উপসহকারী কৃষি অফিসার নুসরাত জাহান তানিয়া উপস্থিত ছিলেন।
এ সময়ে কৃষকের উৎপাদিত ফসলের গুণগতমান ও মূল্য বৃদ্ধির লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ সেন্টার প্রতিষ্ঠার গুরুত্বের বিষয়ে কৃষক সংগঠনের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা।
এছাড়াও শ্যামকুড় ইউনিয়নের বেশ কয়েকটি পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী প্রদর্শন করেন মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা এবং কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা।
Leave a Reply