1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মান্দায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১; গ্রেফতার ৩
August 10, 2026, 8:45 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

মান্দায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১; গ্রেফতার ৩

  • Update Time : সোমবার, জুন ৮, ২০২৬
  • 107 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের ছুটিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি হলেন আঃ হামিদ শাহ (৬০), পিতা-মৃত মেহের আলী, গ্রাম-ছুটিপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ। জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতে দেওয়ানি মামলাও বিচারাধীন রয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আঃ হামিদ শাহ গুরুতর আহত হন। তার বুকের বাম পাশের পাঁজরে আঘাত লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নওগাঁর নির্দেশে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আপেল মাহমুদ ওরফে আল ফারুক (২৯), মোঃ আঃ মতিন শাহ (৪০) এবং মোছাঃ আলেফা বেগম (৪৫)। তাদের সকলের বাড়ি ছুটিপুর গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST