November 10, 2026, 4:32 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

যশোর শার্শা পাঁচভূলোট সীমান্তে ১ কেজি স্বর্ণ সহ পাচারকারী আটক

  • Update Time : Saturday, April 8, 2023
  • 631 Time View

 

কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ

খুলনা বিজিবি (২১)ব্যাটালিয়নের সদস্যরা শনিবার( ৮ এপ্রিল) দুপুরের দিকে শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ১ কেজি ওজনের বড় ২ পিস স্বর্ণ সহ এক পাচারকারীকে আটক করেছে। পাচারকারী শার্শার পাচভুলোট গ্রামের আব্দুল হালিমের ছেলে সাইদুল ইসলাম (২৫)। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি স্বর্ণের এক পাচারকারী সীমান্তের ওই পথে ভারতে পাচার করার জন্য এ পথে আসছে।সে মোতাবেক পাচভুলোট বিওপির টহল দল গোপনে অবস্থান নেন।একটি ইজিবাইক আসতে দেখে বাইকটি থামানো হয়। ইজিবাইকের মধ্যে বসা পাচারকারীকে তল্লাশী করে তার প্যান্টের পকেটে বিশেষ লুকাইত স্বর্নের বারগুলোে উদ্ধার করা হয়।

পাচারকারী সীমান্তের এপথেই ভারতে স্বর্ণগুলো পাচার করতে চেয়েছিল।স্বর্নের আনুমানিক বাজারমুল্য ৮৫ লক্ষ টাকা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ৩০ (ত্রিশ) বারে ৩২ জন আসামীসহ সর্বমোট ৯৭ কেজি ০১৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৭৬,৯৬,১৯,৯৪৫/- (ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST