
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া সজল একটি বিষয়ে বক্তব্য ও তথ্য সংগ্রহের জন্য উপজেলা পিআইও কার্যালয়ে যান। এ সময় পিআইও আবুল কালাম আজাদ তার মোবাইল ফোন কেড়ে নেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী। তবে এ বিষয়ে অভিযুক্ত পিআইও আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply