1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষিকাকে গুলি করে হত্যার হুমকি
May 9, 2026, 8:09 pm
Title :
পারিবারিক কলহের জেরে নওগাঁয় স্ত্রী হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন কোটচাঁদপুরে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত জামিনে বেরুলেই জেল গেইটে গ্রেফতার :বছরের পর বছর অনি কারাগারে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে আ ট ক নওগাঁয় ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি মহেশপুরে রাতের আঁধারে ফলন্ত বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের কৃষক কর্মশালা নওগাঁয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষিকাকে গুলি করে হত্যার হুমকি

  • Update Time : বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
  • 637 Time View

হিলি দিনাজপুর প্রতিনিধি।

দিনাজপুরের হিলিতে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে। হাকিমপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গত রবিবার (৫ মে) মাসিক মিটিংএ এমন কথা বলেন হাকিমপুর উপজেলার প্রথমিক শিক্ষা অফিসার শামসুল আলম। নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালদাড় কেন্দ্রে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন। সেখানে তাকে তার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা জান্নাতুল কেন দাওয়াত দেননি এই জন্য তার অনেক রাগ হয়েছিলো। তিনি তাকে গুলি করে হত্যা করতেন এমনটি ৪৭ জন প্রধান শিক্ষক নিয়ে মিটিং চলাকালীন সময়ে এমন বাক্য উচ্চারণ করেন। এতে করে মিটিং এ উপস্থিত শিক্ষকরা তার কথা শুনে অবাক হয়ে যায়। এছাড়াও তিনি অনেক সময় বিভিন্ন শিক্ষক/শিক্ষিকাকে নিয়ে নানা মতামত প্রকাশ করেন। যা শিক্ষকরা অনেক সময় বিব্রত অবস্থায় পড়তে হয়। তিনি যে কোন কাজে রাগান্বিত হয়ে যায়। একজন শিক্ষা অফিসারের এমন ব্যবহারে ক্ষুদ্ধ উপজেলার শিক্ষক মন্ডলী। হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলমের নিকট ফোনে কথা বলে জানা যায়, তিনি গুলি করার কথা স্বীকার করছেন তবে কোন শিক্ষক/শিক্ষিকাকে উদ্দেশ্য করে তিনি এমন বাক্য উচ্চারণ করেননি। রাগ হয়েছিলো তাই তিনি এমনটি বলেছেন। যদি ক্ষমতা থাকতো তাহলে তিনি গুলি করতেন কিন্তু তার তো সেই ক্ষমতা নেই এমনটিও বলেন তিনি। তিনি উদাহরণ হিসেবে এই কথা বলেন বলেও জানান শিক্ষা অফিসার।  এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, আমি বিষটি সঠিক জানিনা, তবে শিক্ষা অফিসারের এমন কথা শুভনীয় হয়নি। আমি বিষটি নিয়ে শিক্ষা অফিসারের সঙ্গে আলাপ করবো। বিস্তারিত পরে জানাবো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST