1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সমাজকে গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই: বাবু খান
May 1, 2026, 11:32 am
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

সমাজকে গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই: বাবু খান

  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 91 Time View

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে হাসাদহ ২-১ গোলে শাখারিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মুক্তি সংঘ ক্লাবের আয়োজনে মিনাজপুর হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন কাদির।

প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধী। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরকে নয়, মেধাকেও বিকশিত করে। যে কেউ খেলাধুলার উদ্যোগ নিলে আমরা সবসময় তাদের পাশে থাকব।

টুর্নামেন্টের ফাইনালে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাবেক সেনা সদস্য মহাসিন আলী প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST