1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী চট্টগ্রামে আটক 
August 8, 2026, 11:17 am
Title :
নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল প্রাতিষ্ঠানিক শাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা নওগাঁয় মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ভ্যানচালক বেলাল হোসেন

সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী চট্টগ্রামে আটক 

  • Update Time : বুধবার, অক্টোবর ২, ২০২৪
  • 308 Time View

আগামীর দর্পণ ডেস্ক রিপোর্ট।

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চট্টগ্রামের খুলশি থানা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের খুলশীথানাধীন আব্দুল মালেক লেনের রয়েল রাইডার্স ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একরামুল করিম সে বাসায় লুকিয়ে ছিলেন।র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম মঙ্গলবার রাত ১২টার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, একরামুলকে গুলিবিদ্ধ হয়ে একজন পরিবহন শ্রমিকের হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরিবহন শ্রমিকের নাম খোকন। নোয়াখালী সদর ও সুবর্নচর উপজেলার মিলিত নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম সরকারের পতনের কয়েকদিন আগে থেকেই বিভিন্ন অভিযোগের সম্মুখীন হচ্ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা তার বিরুদ্ধে পরিবারতন্ত্র স্থাপনের অভিযোগ জানিয়েছে। সংসদ সদস্য হওয়ার পর তার স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং তার ছেলে শাবাব করিম চৌধুরী সুবর্নচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া তার ভাতিজা জহিরুল হক রায়হান কবিরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, একরামুলের নেতৃত্বে তার পরিবারের অন্তত এক ডজন সদস্যকে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছে। র‌্যাব-৭ এর মো. শরীফ-উল-আলম বলেন, “২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ডাকে সারা দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা হরতালে সোনাপুর-মাইজদী সড়কের দত্তের হাট এলাকায় হরতাল পক্ষের লোকজনের মিছিলে গুলি চালিয়ে পরিবহন শ্রমিক মো. খোকন (১৭) নিহত হন। এ ঘটনায় খোকনের বাবা মজিবুল হক নোয়াখালী জেলার সুধারাম থানায় একরামুলসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে গত ৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।”মামলার আসামিদের গ্রেপ্তারের পর গোয়েন্দা নজরদারি শুরু করে এবং র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে একরামুলের অবস্থান নির্ধারণ করে চট্টগ্রামের খুলশীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শরীফ-উল-আলম আরও বলেন, “তার বিরুদ্ধে নোয়াখালীর কবিরহাট থানায় অস্ত্র আইন সম্পর্কিত একটি, সুধারাম থানায় একটি হত্যা ও একটি বিস্ফোরক আইন সম্পর্কিত মামলা, সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা রয়েছে। এই পাঁচটি মামলার অভিযোগ ২০ অগাস্ট থেকে শুরু করে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন সময়ে দায়ের হয়েছে।”পুলিশের বিশেষ ইউনিটের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় একরামুলের কাছ থেকে ১০ লাখ টাকা, ১৬,২০০ ডলার এবং ২,১২৪ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর একরামুলকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে এবং নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় মামলা সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST