1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে এইচএসসি ফলাফলে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ-উপজেলা সেরা,শতভাগ পাসসহ ২৫ জিপিএ-৫
July 27, 2026, 5:08 am
Title :
জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

সীতাকুণ্ডে এইচএসসি ফলাফলে বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজ-উপজেলা সেরা,শতভাগ পাসসহ ২৫ জিপিএ-৫

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
  • 460 Time View

এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ শতভাগ পাসসহ ২৫ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ এনে দিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ঘোষিত ফলাফলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সাতটি কলেজের মধ্যে বাড়বকুন্ড স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি’ র ফলাফলে প্রথম স্থান দখল করেছে।কলেজ টি প্রমাণ করেছে- মান সম্মত শিক্ষা,নিবেদিত শিক্ষক,পরিশ্রমী শিক্ষার্থী এবং সুশৃঙ্খল পরিবেশ মিলেই গড়ে ওঠে শ্রেষ্ঠত্বের ইতিহাস। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত।

এইচএসসি পরীক্ষা -২০২৫ এ কলেজ অর্জন করেছে এক অভূতপূর্ব সাফল্য।কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, তাঁরা সব সময়ই শিক্ষার মান ধরে রাখতে সচেষ্ট আছেন।

ভালো ফলাফলের মূল চাবিকাঠি হলো লেখাপড়ার মান ঠিক রাখা।
তিনি আরো বলেন,“লেখাপড়ার মান ঠিক রাখাই আমাদের মূল লক্ষ্য।আর লেখাপড়ার মান ঠিক থাকলে ফলাফল অবশ্যই আসবে। তাই আমরা শুরু থেকেই ফলাফলের শীর্ষ স্থান দখলে রেখেছি। শুধু উপজেলায় নয়, গত বছর আমরা জেলা পর্যায়েও সপ্তম স্থান অর্জন করেছিলাম। এবারও আশা করছি, আরও ভালো কিছু অর্জন থাকবে।ঊল্লখ্য,বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ এর কলেজ শাখা চালু হয়ছে ২০২২ সাল থেকে।এটা তাদের ৩য় ব্যাচ।প্রতি বারে শত ভাগ পাশের সাফল্য অর্জন করেছে।এবার উক্ত কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮০ জন।শত ভাগই পাশ করেছে।তন্মধ্যে ২৫ জনই জিপিএ ৫ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST