1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
February 28, 2026, 4:43 am
Title :
কোটচাঁদপুরে মানবিক উদ্যোগ রিকশাচালকদের পাশে দাঁড়াল এসএসসি ’৯৭ ব্যাচ উল্লাপাড়ায় ঈদ উপহার বিতরণ: অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁয় দুই ছিনতাই কারী আটক। উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ৫ কোটি টাকার ড্রেন প্রকল্পের উদ্বোধন নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ শাহজাদপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই নওগাঁর পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অপরাধীদের পক্ষে সুপারিশ না করার অনুরোধ জীবননগরে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীতাকুণ্ডে দিনদুপুরে পথচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 33 Time View

 এ জেড ভূঁইয়া রাজ,সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দিনদুপুরে সন্ধ্যা রানী শর্মা(৫৮) নামের এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজার-সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে পথচারী সন্ধ্যা রানী শর্মা((৫৮)সাথে ছিনতাই এর ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে। জানা যায় সন্ধ্যা রানী শর্মা গত বুধবার শ্বশুরবাড়ি ফেনী থেকে সীতাকুণ্ডে বাবার বাড়িতে বেড়াতে আসেন।বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে বৌদ্ধ মহাশ্মশান-সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম সামির ও রাজু। তারা প্রায়ই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে।মহাসড়কে ডাকাতি,ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তাঁরা। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মো.আলমগীর বলেন,ভুক্তভোগী ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST