November 10, 2026, 5:38 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

  • Update Time : Tuesday, February 4, 2025
  • 312 Time View

মোঃ মুনাইম হোসেন,(জীবননগর) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ভারতীর অংশ থেকে সজিব (২২) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত সোমবার (০৩)ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিএসএফ। এসময় ৩ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল রফিকুল আলম।

তিনি জানান, সোমবার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন যুবক ফেনসিডিল আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ ও ভারতীয় পুলিশের অভিযানে সজিব নামের এক বাংলাদেশি যুবক আটক হন বাকিরা সেখান থেকে পালিয়ে যান।

লে. কর্নেল রফিকুল আলম আরও জানান, এ ঘটনার পর আমরা বিএসএফের সাথে যোগাযোগ করি। তারা আমাদের জানিয়েছে ফেনসিডিল আনার জন্য বাংলাদেশি ৪ জন ব্যক্তি ভারতের অভ্যান্তরে প্রবেশ করে। এসময় তাদের সীমান্ত এলাকায় বিএসএফ ও পুলিশের বিশেষ অভিযান চলছিল। এতে সজিব নামের বাংলাদেশি এক যুবকসহ ভারতের ৩ জন নাগরিক তাদের হাতে আটক হন। সজিবকে পুলিশ আটক করে নিয়ে গেছে, এতে বিএসএফের কিছু করার নেই। আর পালিয়ে যাওয়া বাকি তিনজনের বিষয়ে বিএসএফ আমাদের জানিয়েছে, আমরা সে ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST