1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
August 9, 2026, 4:00 pm
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪
  • 331 Time View

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুরে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে কওমি মাদরাসা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এক ধর্মীয় সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে। পরবর্তীতে ভারতের বর্তমান ক্ষমতাসীল দল বিজেপির এক বিধায়ক নিতেশ রানে তার বক্তব্য সমর্থন করে এবং মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদের হত্যা করার হুমকি প্রদান করা তারই প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিবাদ করছে মুসলিমরা। তারই ধারাবাহিকতায় মহেশপুরে ২৯ সেপ্টেম্বর রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুস শুকুরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল আলীমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খুলনা বিভাগের ক্বওমী মাদরাসার ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা সারোয়ার হোসেন, মহেশপুর ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বিন্নুরী, পৌর ইমাম পরিষদের সভাপতি শোয়াইব আহমেদ মাহদী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতি আহমাদুল্লাহ প্রমুখ। বক্তারা কটুক্তি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST