1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হলফনামা বিশ্লেষণ জীবন নগরের হাফিজুরের ব্যাংকে জমা বেড়েছে ৫২৩ গুণ
June 24, 2026, 5:45 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

হলফনামা বিশ্লেষণ জীবন নগরের হাফিজুরের ব্যাংকে জমা বেড়েছে ৫২৩ গুণ

  • Update Time : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
  • 206 Time View

মোঃ মুনাইম ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। এবার দিয়ে তিনি টানা দ্বিতীয় বারের মতো প্রার্থী হলেন।তিনি কাপ- পিরিচ প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিয়েছেন। শিক্ষাজীবনে তিনি উচ্চ মাধ্যমিক পাশ। তাঁর বার্ষিক আয় ৬ লাখ ৩০ হাজার টাকা।অস্থাবর সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৭১ হাজার ৫০৯ টাকা। ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি যখন অংশগ্রহণ করেন, তাঁর বার্ষিক আয় ছিল ৫ লাখ ৭৫ হাজার টাকা। অস্থাবর সম্পদ ছিল ২৮ লাখ ৫৭ হাজার টাকা।এছাড়া ওই সময় তাঁর স্ত্রীর কোনো অস্থাবর সম্পদ না থাকলেও বর্তমানে তাঁর স্ত্রী ৭ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা সম্পদের মালিক। পঞ্চম ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর দেয়া হলফনামায় এসব তথ্য পাওয়া যায়।চলতি নির্বাচনে হলফনায় হাফিজুর রহমান তাঁর বার্ষিক আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন, বাড়ি/দোকান ভাড়া বাবদ ৩০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ১ লাখ ২০ হাজার টাকা ও উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা থেকে আয় ৪ লাখ ৮০ হাজার টাকা। তবে তাঁর স্ত্রীর কোনো আয় নেই।হাফিজুর রহমানের অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে- নগদ ২ লাখ টাকা, ব্যাংকে ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত ১২ লাখ ৩৫ হাজার ৬৩৩ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৪০ হাজার টাকা, আসবাবপত্র ২৫ হাজার টাকা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ ৩১ লাখ ৭০ হাজার ৮৭৬ টাকা। এছাড়া তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে- নগদ ১ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত ৩ লাখ ৪০ হাজার ৭৬৩ টাকা ও ব্যবসায় বিনিয়োগ ৩ লাখ ৫৯ হাজার ২৩৬ টাকা। তবে পৈত্রিক একটি বাড়ি ছাড়া স্থাবর সম্পদ হিসেবে তাঁর কিছুই নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন হাফিজুর রহমান। এসব সম্পদের বিপরীতে তিনি ইসলামী ব্যাংক পিএলসি জীবননগর শাখায় ঋণগ্রস্ত রয়েছেন ৪৩ লাখ ৯৩ হাজার ৪৯০ টাকার।২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ওই সময় হাফিজুর রহমানের বার্ষিক আয় ছিল ৫ লাখ ৭৫ হাজার টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ২৮ লাখ ৫৭ হাজার টাকা।স্থাবর সম্পদ হিসেবে শুধু পৈত্রিক একটি বাড়ি। আর স্ত্রীর নামে কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নেই। ২০১৯ সালে তাঁর বার্ষিক আয়ের উৎস হিসেবে হলফনামায় উল্লেখ করেন, বাড়ি/দোকান ভাড়া হিসেবে ৫১ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ২ লাখ টাকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সম্মানী ভাতা ৩ লাখ ২৪ হাজার টাকা।অস্থাবর সম্পদ ছিল নগদ ১ লাখ ৮৯ হাজার ৬৪০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত ২ হাজার ৩৬০ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৪০ হাজার টাকা, আসবাবপত্র ২৫ হাজার টাকা ও ব্যবসায় বিনিয়োগ ২৬ লাখ টাকা। এই দুই নির্বাচনেরহলফনামা তুলনামূলক পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯ সালে হাফিজুর রহমানের ব্যাংকে জমা ছিল ২ হাজার ৩৬০ টাকা। আর বর্তমানে জমা আছে ১২ লাখ ৩৫ হাজার ৬৩৩ টাকা। সে হিসেবে এই পাঁচ বছরে তাঁর ব্যাংকে জমা বেড়েছে ৫২৩ গুণ টাকা। আর পাঁচ বছর আগে তাঁর স্ত্রীর কোনো স্থাবর- অস্থাবর সম্পদ না থাকলেও বর্তমানে তাঁর স্ত্রী প্রায় ৮ লাখ টাকা সম্পদের মালিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST