1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বাউফলে ৬২লক্ষ টাকার আধুনিক কৃষি যন্ত্র কৃষকের মাঝে বিতরণ।
May 1, 2026, 6:51 pm
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

বাউফলে ৬২লক্ষ টাকার আধুনিক কৃষি যন্ত্র কৃষকের মাঝে বিতরণ।

  • Update Time : শুক্রবার, মে ৩১, ২০২৪
  • 200 Time View

শফিকুল ইসলাম,পটুয়াখালী প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতার অংশ বিশেষ ও কৃষকের জীবনমান উন্নয়নে ঢাকা ব্যাংকের উদ্যোগে ইন্দ্রকুল সেবা সংঘ কৃষক সমিতির কৃষকদের মাঝে ৬২ লক্ষ টাকার আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকালে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেবা সংঘ কৃষক সমিতির আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৬২ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ। কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১টি ট্রাক্টর, মই ও ধান মড়াই যন্ত্র হারভেস্টার। সেবা সংঘ কৃষক সমিতির সভাপতি ডাঃ মোঃ সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক বরিশাল বিভাগীয় শাখার ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ এনামুল হক,প্রাণিসম্পদ বিভাগের সাবেক ডেপুটি ডাইরেক্টর ডাঃ মাজেদা আক্তার, সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, সেবা সংঘ কৃষক সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সোহেল, মোঃ মাসুদ রানা, আবু তাহের রিপন, মোঃ জিয়াউল হক,সমাজসেবক মোঃ আনিসুর রহমান, প্রমূখ।কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরণে এলাকার কৃষকের জীবনমানের আমূল পরিবর্তন হবে, উন্নত মানের কৃষি যন্ত্রপাতি পেয়ে এ অঞ্চলের কৃষকের মাঝে হাসি ফুটে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST