1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
September 12, 2026, 11:17 pm
Title :
নওগাঁয় ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আগেও ৫ মামলা পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১০ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন সীতাকুণ্ডে ইউনিয়ন নির্বাচনে জামায়াতের মেম্বার প্রার্থী এ কে আজাদের নাম ঘোষণা নওগাঁর মহাদেব পুরে নারী ইউ, পি,সদস্যের মরদেহ উদ্ধার। পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুই কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার

নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • 32 Time View

শান্তি আক্তার  নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাকলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন, ড্যাব ও বিএমএ নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, আবুল কালাম আজাদ এবং চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে প্রধান অতিথি হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST