November 9, 2026, 11:33 pm
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

হিলিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : Tuesday, July 30, 2024
  • 338 Time View

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর):

দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরব উজ্জ্বল ও সাফল্যের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ৯ টা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলি চারমাথা মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও দোয়া খায়ের করা হয়।পরে একটি র্যালী বের হয়ে বন্দরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর স্লোগানে স্লোগানে ওই এলাকা মুখরিত করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী অনেকে উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST