November 10, 2026, 3:35 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

হিলিতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

  • Update Time : Monday, September 2, 2024
  • 341 Time View

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর):

দিনাজপুরের হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১১টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এই শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মো. কামাল হোসেন রাজ।

 অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীনসহ ২৭ সদস্য শপথ গ্রহণ করেন। এই কমিটির মেয়াদকাল হবে আগামী দুই বছর।

এ উপলক্ষে কমিটির নির্বাচিত সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য মো. কামাল হোসেন রাজ, সহ-সভাপতি মো. মুশফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন সহ অনেকে। পরে নতুন কমিটিকে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি পণ্য পরিবহন মালিক গ্রুপ, হিলি স্থলবন্দর শ্রমিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর দেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বানিজ্যে প্রসার ঘটাতে হবে। বর্তমানে ব্যবসা-বাণিজ্যের অবস্থা অনেক নি¤œগতি। প্রতিদিন বন্দরে ভারতীয় ট্রাকের সংখ্যা কমে গড়ে প্রতিদিন ৪০টির মতো দেশে আমদানি পণ্য নিয়ে আসছে। অথচ এখানে অনেক শ্রমিক তারা মানবেতর জীবনযাপন করছে। অনেক আমদানিকারক প্রতিষ্ঠান তারা তাদেও ব্যবসা গুটিয়ে নিয়ে বেকার হয়ে পড়েছে। ব্যবসার গতি ফেরাতে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST