1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হিলি বাজারে প্রতি শুক্রবার দোকান বন্ধের দাবী কর্মচারীদের
May 1, 2026, 5:42 pm
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

হিলি বাজারে প্রতি শুক্রবার দোকান বন্ধের দাবী কর্মচারীদের

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
  • 161 Time View

মো. লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির দোকান কর্মচারীরা প্রতি শুক্রবার সারাদিন দোকান বন্ধের দাবী জানিয়েছেন।

সোমবার দুপুরে তারা এই সংক্রান্ত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পৌর প্রশাসক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বিভিন্ন দপ্তরে দাখিল করেছেন।

দোকান কর্মচারীরা জানান, আমরা দির্ঘদিন ধরে বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতির দোকান কর্মচারী হিসেবে নিয়োজিত আছি। আমরা কঠোর পরিশ্রম করে দোকান মালিকদের সহযোগিতা করে যাচ্ছি। দেশের প্রতিটি পৌর মার্কেটে সপ্তাহে ১দিন দোকান বন্ধের নির্দেশনা থাকলেও আমাদের এখানে দোকান মালিকেরা সেই নির্দেশনার কোন তোয়াক্কা করছেন না। 

ফলে প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগ পর্যন্ত আমাদের দোকান খোলা রাখতে বাধ্য করা হচ্ছে। এতে করে আমরা পরিবারকে সময় দিতে পারি না। এমনকি সামাজিক বা ধর্মীয় কোন অনুষ্ঠান সহ ব্যক্তিগত চিকিৎসা করানোর কাজেও যেতে পারি না। যা শ্রম আইনের পরিপন্থি। 

প্রতি শুক্রবার আমাদের আধাবেলা ছুটির পরিবর্তে সারাদিন ছুটি দিতে হবে। অবিলম্বে এই বৈষম্য দূর করে আমাদের দাবী  মেনে নেওয়া হোক। না হলে বাজারের সকল দোকান কর্মচারীরা শুক্রবার সারাদিন দোকান বন্ধের দাবীতে আন্দোলন গড়ে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST