
রাজু আহমেদ ঝিনাইদহ প্রতিনিধিঃ
০৫ অক্টোবর ২০২৪ শনিবার রাতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার পরপরই ঝিনাইদহে এর ঢেউ লাগে। স্বৈরাচার পতনের রক্তক্ষয়ী আন্দোলনে ঝিনাইদহের ছাত্র- জনতা রাজপথে সর্বশক্তি ভূমিকা রেখেছে। ছিনিয়ে এনেছে নতুন স্বাধীনতা। তারই উপলক্ষে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হয়েছে আন্দোলন – সংগ্রামের প্রমাণ্য চিত্র প্রদর্শন ও শুভেচছা বিনিময়। শুভেচ্ছান্তে মোঃ রিহান হোসেন (রায়হান) আহ্বায়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী উপ-কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ। উক্ত আন্দোলনে উপস্থিত ছিলেন ছাত্র জনতা সহ অন্যান্য পেশাজীবি মানুষ। সমন্বয়করা জানায় দেশের যেকোনো অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত থাকবে সারা বাংলার দেশপ্রেমিক ছাত্রজনতা। দেশকে দুর্নীতি মুক্ত করতে সকলের ঐক্যের আহবান জানিয়ে উক্ত আন্দোলন – সংগ্রামের প্রমাণ চিত্র অনুষ্ঠান সফল ভাবে শেষ করে।
Leave a Reply