1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন
June 24, 2026, 5:39 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

শৈলকুপায় আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
  • 337 Time View

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর  ইউনিয়নের ষষ্ঠিবর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষক মোঃ মক্কেল জোয়ারদ্দার শেষ অবলম্বনটুকু।পুড়ে মারা গেছে ২ টি গরু। আয়ের একমাত্র অবলম্বন আগুনে পুড়ে ছাই হতে দেখে আগুনের মধ্যে ঝাপিয়ে পড়ি। তিনি বলেন,আমার চোখের সামনে আমার স্বপ্ন শেষ সম্বল পুড়ে যেতে দেখে উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে দগ্ধ হয়। পড়ে আমাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রতিবেশীরা। জানা যায়, পরিবারে স্বচ্ছলতা আনতে এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে গরুর খামার করেছিলেন কৃষক মোঃ মক্কেল জোয়ার্দার।তাঁর খামারে ৪ টি গরু লালন-পালন করতেন তিনি। গত ১০ অক্টোবর রাত ২ টার দিকে হঠাৎ মশার কয়েল থেকে তার গোয়ালে আগুন ধরে যায়। মুহুর্তে তার পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগা দেখে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে মারা যায় মোঃ মক্কেল জোয়ার্দারের ২ টি গরু। পরদিন বাড়ির পাশের মাঠে মৃত গরু দুইটি মাটিচাপা দেওয়া হয়। ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ মক্কেল জোয়ার্দার বলেন, আগুনে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এনজিও থেকে ঋণ নিয়ে ছোট্ট খামার করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করব, কোথায় যাব। ঋণের টাকা কিভাবে পরিশোধ করব। আমার ফ্রিজিয়ান গাভিটির ১০ লিটার দুধ বিক্রি করার টাকা দিয়ে ঋণ পরিশোধ করে বাড়তি টাকা দিয়ে সংসার চালাতাম।আমার সব শেষ। আগুনে পুড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এখন আমি পথে বসে গেছি। শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মামুন বলেন,বিষয়টি আমি জানতামনা তবে বিষয়টি আমি শুনলাম মাত্র। আগুনে মোঃ মক্কেল জোয়ার্দারের অপুরণীয় ক্ষতি হয়েছে। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোন সহযোগিতা পেলে অবশ্যই তাকে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST