November 10, 2026, 6:56 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত 

  • Update Time : Wednesday, September 3, 2025
  • 436 Time View

মশিয়ার রহমান টিংকু মহেশপুরঃ

ঝিনাইদহের মহেশপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কপোতাক্ষ নদে দেশি ও বিদেশি প্রজাতির মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, যুবনেতা সাইদুর রহমান সাঈদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়,পরিবেশ রক্ষা ও খাদ্যে স্বনির্ভরতা অর্জনে বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত কর্মসূচি তারই অংশ। তারা বিএনপিকে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সংগঠন হিসেবেও তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST