1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হাপানিয়া ইউনিয়নে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার টাকা-মোবাইল ও জব্দ রিকশা
July 27, 2026, 1:20 pm
Title :
মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা”

হাপানিয়া ইউনিয়নে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার টাকা-মোবাইল ও জব্দ রিকশা

  • Update Time : শনিবার, জুন ৬, ২০২৬
  • 117 Time View

 শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু এবং একটি চার্জার রিকশা উদ্ধার ও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানার হাতিমনডোলা গ্রামের বাসিন্দা মোঃ মেহেদী হাসান (২৩), পিতা- মোঃ আতোয়ার রহমান, তার মামার সঙ্গে দেখা করতে নওগাঁ সদর থানার দুবলহাটি মোড়ে আসেন। কাজ শেষে তার মামা সাগর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে হাপানিয়া যাওয়ার জন্য একটি চার্জার রিকশা ভাড়া করে দেন। পথিমধ্যে দুবলহাটি ইন্টিতলা মোড় এলাকায় পৌঁছালে একজন ব্যক্তি রিকশায় ওঠার জন্য রিকশা থামায়। মেহেদী হাসান আপত্তি জানালে ওই ব্যক্তি নিজেকে রিকশাচালকের বন্ধু পরিচয় দিয়ে রিকশায় ওঠে। পরে রিকশাটি নির্ধারিত পথ পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাপানিয়া ইউনিয়নের শতপুর-পুটিমারী পাকা সড়কে পৌঁছালে মেহেদী হাসান সন্দেহবশত রিকশা থেকে নামার চেষ্টা করেন। এ সময় মোঃ সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০), পিতা- দেওয়ান মাহবুব আলম, সাং- দেওয়ানপাড়া, কুশাডাঙ্গা এবং মোঃ আব্দুল ওয়াহেদ (২৪), পিতা- মোঃ হামিদ মোল্লা, সাং- পশ্চিমপাড়া, কুশাডাঙ্গা, উভয় থানা ও জেলা নওগাঁ সদর, তাকে আটক করে। অভিযোগ অনুযায়ী, রিকশাচালক সুলতান শাহরিয়ার তার রিকশার সিটের নিচ থেকে একটি ধারালো চাকু বের করে মেহেদী হাসানকে প্রাণনাশের ভয় দেখিয়ে তার ওয়ালেটে থাকা ৫ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মেহেদী হাসানের চিৎকারে স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু এবং চার্জার রিকশা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST