1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার
July 26, 2026, 11:05 am
Title :
পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল মান্দায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ নওগাঁয় বিএনপিকে ভালোবেসে এক কর্মী হয়েছে নিঃস্ব। নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রেপ্তার ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ

পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার

  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • 8 Time View

শান্তি আক্তার: নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পোরশা থানা এলাকায় সড়কে অপরাধ দমন ও প্রতিরোধে সারাইগাছি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পুলিশ বক্স প্রাঙ্গণে সড়কে অপরাধ দমন এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মো. মুস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলা পুলিশ পোরশায় সড়কে ছিনতাই ও ডাকাতির অধ্যায় স্থায়ীভাবে বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি জানান, একসময় পত্নীতলা–সাপাহার–পোরশা–সারাইগাছি আঞ্চলিক সড়কে ছিনতাই ও ডাকাতির ঘটনা ছিল উদ্বেগজনক। তবে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান, নিবিড় টহল এবং জনসাধারণের সহযোগিতায় গত কয়েক মাসে এসব অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বর্তমানে সড়কগুলো অনেকটাই নিরাপদ এবং জনগণকে নির্ভয়ে চলাচলের আহ্বান জানান তিনি। পুলিশ সুপার আরও বলেন, পোরশা থানা এলাকায় জেলা পুলিশের সক্ষমতা বাড়ানো হয়েছে। সড়ক নিরাপদ রাখতে পরিকল্পিতভাবে রাতের বেলায় একাধিক পুলিশ টিম দায়িত্ব পালন করছে। প্রয়োজন অনুযায়ী বিশেষ বাহিনী ও রেঞ্জ রিজার্ভ ফোর্সও মোতায়েন করা হচ্ছে। অপরাধ দমনে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, সারাইগাছিতে নতুন পুলিশ বক্স স্থাপনের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ আরও শক্তিশালী হবে। জেলা পুলিশের নিয়মিত তদারকি ও অভিযানের ফলে পোরশা থানা এলাকায় সড়ক অপরাধ বর্তমানে অনেকাংশেই নিয়ন্ত্রণে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুস্তাফিজুর রহমান এমপি অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নেতৃত্ব, তদারকি ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন। তিনি সড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশ ও পোরশা থানার ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং মাদক প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয়ভাবে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পোরশা থানার অফিসার ইনচার্জ, বিএনপির নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা পোরশা এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ এবং পোরশা থানার ভূমিকার প্রশংসা করেন এবং মাদক প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সভায় প্রায় পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই সড়কে অপরাধ প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST