
। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় অভিযুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের বিশেষ নির্দেশনায় পত্নীতলা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন, একটি মামলার আসামি ১ জন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোট ১০ জন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (২২ আগস্ট) নওগাঁ সদর কোর্টে পাঠানো হয়েছে এবং পরে তাদের কে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply